
লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের কাজের প্রশংসা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছে এসএফআই। এসএফআই-র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, ইতিহাসে এই প্রথমবার নির্বাচিত কোনও জনপ্রতিনিধি বিদেশের মাটিতে গিয়ে ব্রিটিশ শাসনের প্রশংসা করে এসেছেন।
পাশাপাশি কোনওরকমের কোনও তথ্য ছাড়াই একের পর এক মিথ্যে ভাষণ দিয়েছেন। তাঁর আরও মন্তব্য, সরকারি টাকায় বিদেশের মাটিতে আমাদ প্রমোদ করছেন মুখ্যমন্ত্রী। তবে,এইটা ২০১১ সাল নয় ২০২৫ চলছে। তাই হুমকি দিয়ে এসএফআই’কে দমিয়ে দেওয়া যাবে না। এদিকে, এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রীর বিলেত যাওয়া আসলে প্রোমোশনাল ভ্রমণ। প্রচুর টাকা ব্যয় করে এইসব করা হয়েছে। গত ৫ বছরে ধর্ষণ-খুন- পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গ নাবালিকা বিয়েতে প্রথম। তাঁর আরও মন্তব্য, পশ্চিমবঙ্গে আর্থিক অবস্থা উন্নতি হয়নি অবনতি হয়েছে।







