গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Technology ডেবি তিরার মাস ফটোস

    ডেবি তিরার মাস ফটোস

    0
    77
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বার্ষিক র‍্যাপড ফিচারে এ বছরের সেরা শিল্পী, গান, অ্যালবাম পডকাস্টের নাম ঘোষণা করেছে স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই।চতুর্থবারের মতো স্পটিফাইয়ের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে নিজের মুকুট ধরে রেখেছেন পুয়ের্তো রিকোর লাতিন ট্র্যাপ সুপারস্টার ব্যাড বানি।

    এর আগে, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও এই মুকুট অর্জন করেছিলেন তিনি।শেষ অ্যালবাম,ডেবি তিরার মাস ফটোস বা ডিটিএমএফ-এর মাধ্যমে গোটা বিশ্বের সবচেয়ে বেশিবার শোনা অ্যালবামও তার ঝুলিতে। ২০২৬ সালের,সুপার বোল হাফটাইম শোতে প্রধান শিল্পী হিসেবে বানির পারফর্ম্যান্স ও পরের বছর গ্র্যামির জন্য বেশ কয়েকটি মনোনয়ন পাওয়ার মতো ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দুটি বড় ঘটনার ঠিক আগেই স্পটিফাইয়ের এ খবরটি প্রকাশ পেল।

    এদিকে, বছরের সবচেয়ে বড় গানটি আসলে ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল, যা লেডি গাগা ও ব্রুনো মার্সের দারুণ জনপ্রিয় গান ,ডাই উইথ এ স্মাইল। কেবল ২০২৫ সালেই গানটি ১৭০ কোটির বেশি বার স্ট্রিম হয়েছে।