গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment বড়পর্দায় ‘দেবী চৌধুরানি’ 

    বড়পর্দায় ‘দেবী চৌধুরানি’ 

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবী চৌধুরানি আগেও বহুবার ছোট ও বড়পর্দায় এসেছে। তবু এই গল্প তো কখনও পুরনো হয় না।

    আজকের যুগেও তার ব্যাঞ্জনা অনন্য। সেসব কথা মাথায় রেখেই টলিউড পরিচালক শুভ্রজিৎ মিত্র ফের দেবী চৌধুরানি নিয়ে সিনেমা তৈরি করেছেন। তা মুক্তির অপেক্ষায়। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁরই জন্মভিটেতে শ্রদ্ধা জানিয়ে ছবির প্রচার শুরু করেছে টিম। নৈহাটির কাঁঠালপাড়ায় গিয়েছিলেন ছবির মূল চরিত্রাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, সঙ্গে পরিচালক শুভ্রজিৎ মিত্র।  এর আগে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৭ তম জন্মবার্ষিকী। নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রে পৌঁছয় টিম দেবী চৌধুরানি। সেখানে সাহিত্যিকের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপনের পর সাংবাদিক বৈঠক করেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক। পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবিতে ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। উপন্যাসের দুই অন্যতম চরিত্র নিশি হয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় ও সাগরের চরিত্রে দর্শনা বণিক।এহেন ঐতিহাসিক ছবি নিয়ে প্রসেনজিতের বক্তব্য, সিনেমাটি তৈরি হওয়ার পর প্রচার কবে থেকে শুরু করবেন, তা নিয়ে ভাবনাচিন্তা করেছিলেন তাঁরা। মনে হয়েছিল, এই দিনটা অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটা খুব গুরুত্বপূর্ণ।

    বাংলা সাহিত্যেই তো শুধু নয়, বঙ্কিম চট্টোপাধ্যায় তো গোটা দেশেরই সাহিত্য জগতে এক উজ্জ্বল নাম। আজকের দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ-রা মানুষের কাছে সিনেমার প্রচার শুরু করলেন ।