হাড় কাঁপানো শীতে বাধা হতে পারে নিম্নচাপ

0
227
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
হাড়কাঁপানো শীতের মধ্যেই আবারও নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। যা পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে।
তবে নিম্নচাপের অভিমুখ কোনদিকে হবে তা এখনও স্পষ্ট নয়। নিম্নচাপ তৈরি হলে তার অভিমুখ হতে পারে তামিলনাড়ুতে। তবে রাজ্যে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কয়েকদিনে টানা পারদপতনে কাঁপছে দক্ষিণবঙ্গ। কালিম্পংয়ের তাপমাত্রাকেও হার মানাচ্ছে পশ্চিমের জেলাগুলো। পুরুলিয়ার তাপমাত্রা ৭ ডিগ্রিতে নেমে গিয়েছে। সেখানে কালিম্পংয়ের তাপমাত্রা ৯-র ঘরে। পশ্চিমের ৭ জেলায় শৈতপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে। রবিবার পর্যন্ত জাঁকিয়ে শীত থাকবে দক্ষিণবঙ্গে।
শনিবারও কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি ছিল। জাঁকিয়ে ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৪ ৪. ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সব। জেলাতেই সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।