
পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর নিয়ে মাত্র ২২ মিনিটেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কংগ্রেসকে খোঁচা দিয়ে মন্ত্রিসভার বৈঠকে অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে।
আগে সিদ্ধান্ত নিতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু এখন ভারত মাত্র ২২ মিনিটেই সিদ্ধান্ত নিতে পারে। মুম্বই হামলা পর তৎকালীন কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।
সেই ধারা বজায় রেখে এদিন মোদী তাঁর বক্তব্যের মাধ্যমে কংগ্রেসকে ফের কটাক্ষ করলেন। সিঁদুরের গুরুত্ব উথ্থাপন করে মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভারতের লক্ষ্য অনেক বড় কিন্ত সময় কম। তাই লক্ষ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে হবে।
