
ট্রাইব্যুনালের রায় কি হচ্ছে দেখেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে সিদ্ধান্ত হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এখনই তারা ভারতের কাছে আবেদন জানাতে চায় না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্রকে এখনই শেখ হাসিনাকে তা হাতে তুলে দিতে বললে, তা কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকার। তাঁর কথায়, উভয়েই প্রতিবেশী রাষ্ট্র এবং উভয়েরই উভয়কে প্রয়োজন। যে কোনও দু’টি প্রতিবেশী রাষ্ট্রের মতো ভারত-বাংলাদেশ সুসম্পর্ক থাকা দরকার। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আদালতের রায় আসার পরই তাঁকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপ করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, প্রাক্তন প্রদাহনমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
আদালতের রায় ঘোষণা হলে বাংলাদেশ ভারতের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করবে। আদালতের রায় ঘোষণার আগে তাঁকে দেশে ফেরানোর কোনও পদক্ষেপ করা হবে না।
ছবি সৌজন্যে : এক্স
