
৩৪ বছর সিদ্ধান্ত হয়েছে পার্টি অফিসে, বিরোধীদের ডাকেনি কেউই। আক্ষেপ করেও বিধায়কদের সৌজন্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার থেকে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিধায়কদের ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচি। লোকসভার স্পিকার ওম বিড়লা, বিধানসভার স্পিকার রথীন্দ্র ছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ দেবেন স্পিকাররা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেছেন, তেমনই একাধারে যেমন অতীতের রাজনৈতিক অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। বিগত বাম এবং তৃণমূল জমানার শাসনব্যবস্থাকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এখানে প্রসাসনিক ব্যবস্থা আগে এতটা খারাপ ছিড় না। বামেদের ৩৪ বছর সব সিদ্ধান্ত পার্টি অফিসে হত। বিধানসভার কোনও ভূমিকাই ছিল না। আর গত পনেরো বছরে যা হায়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাজ্যে এমন এক ব্যবস্থা তৈরি হয়েছিল যেখানে বিরোধী দলের বিধায়ক ও সাংসদদের কোনও মূল্যই ছিল না।
এমনকি থঅনার ওসি আইসিরাও তাঁদের পাত্তা দিত না। সব ক্ষেত্রেই শুধু রাজনৈতিক পরিচয় দেখা হত।
