
মহেশতলায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বাচ্চারা ফুটবল খেলার সময় আচমকাই বলটি পাঁচিলের বাইরে চলে যায়, বল তুলতে গিয়ে দেখতে পায় পরিতক্ত জায়গায় এক ব্যক্তির পচাগলা দেহ পড়ে রয়েছে।
এরপরই চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি পচা গলা দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে। তবে ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে খুন নাকি অন্য কিছু, কোথা থেকে এল এই ব্যক্তি তদন্তে মহেশতলা থানার পুলিশ।
