
মহেশতলা থানার অন্তর্গত সন্তোষপুর পাহাড়পুর রোড রেল লাইনের পাশে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর মৃত বছর উনচল্লিশের রিঙ্কু মজুমাদের বাড়ি যাদবপুরে। স্থানীয় বাসিন্দারা প্রথমে এক তাঁকে রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। এরপর মহেশতলা থানার পুলিশকে এবং জিআরপি-কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে মহেশতলা থানা পুলিশ ও জিআরপি এসে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে কীভাবে ওই মহিলা যাদবপুর থেকে মহেশতলার সন্তোষপুর রেল লাইনের ধারে এলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটা কি খুন? না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।



