তারাতলায় রেললাইনের ধারে মহিলার পচাগলা দেহ

0
150
ছবি সৌজন্যে : নিজস্ব
অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তারাতলায়। স্থানীয় সূত্রে খবর, ব্রেসবিজ এবং মাঝেরহাট স্টেশনের মাঝের রেললাইনের ধারে দেহটি পড়ে ছিল।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধের পর ওই রেললাইন ধরেই হাঁটছিলেন কয়েকজন এলাকার বাসিন্দা। তাঁদের নজরেই আসে ওই মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দেহের আশেপাশে আর কিছু পড়ে থাকতে দেখেননি। শুধু মহিলার গলায় কাটা দাগ লক্ষ্য করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হতে পারে। ধাক্কার কারণেই তিনি অন্তত ৩০ ফুট দূরে ছিটকে পড়েন। কিন্তু মৃতদেহ দেখে মনে হয়েছে মহিলার মৃত্যু অনেকদিন আগেই হয়েছে।
এদিকে গলায় কাটা দাগ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তাহলে কি কেউ বা কারা তাঁকে খুন করে রেললাইনে ফেলে গেছিল, এই প্রশ্নও উঠেছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের পরই আসল বিষয়টি সামনে আসবে।