রেল দুর্ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র : রেল প্রতিমন্ত্রী

0
154
Deep conspiracy behind the train accident Minister of State for Railways
Deep conspiracy behind the train accident Minister of State for Railways
ভারতীয় রেলে পর পর দুর্ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র কাজ করছে। বিস্ফোরক দাবি করেছেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু।
২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের মতো একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই আবহে রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু বলেছেন, সম্প্রতি দেশে যে ট্রেন দুর্ঘটনাগুলি ঘটেছে, তার তদন্তে বেশ কিছু ভয়ঙ্কর জিনিস ও চক্রান্ত উঠে এসেছে। দুর্ঘটনার কারণ হিসাবে ভয়ঙ্কর জিনিসপত্র উঠে আসছে। সম্প্রতি আলিগড়ে রেল ট্রাকে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে। এর মানে বড় ষড়যন্ত্র রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসছে। কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের অন্দরে এবং বিদেশ থেকে প্রচেষ্টা, ষড়যন্ত্র করা হচ্ছে। রেলওয়ে ব্যবস্থা, যা ভারতের লাইফলাইন, তা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি রেল দুর্ঘটনাগুলি দেখলেই বোঝা যাবে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে।