রায়দিঘির উপকূল দিয়ে স্থলভাগে নিম্নচাপ

0
209
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

স্থলভাগে ঢুকে পড়ল গভীর নিম্নচাপ। গত কয়েক ঘণ্টায় তা আরও কিছুটা অগ্রসর হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলের অংশ দিয়ে বৃহস্পতিবার বেলায় স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। প্রবেশস্থল ছিল রায়দিঘির কাছে, ক্যানিং থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর ফলে মুষলধারে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সমুদ্রের উপরেও বইছে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা।পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে রায়দিঘির খুব কাছ দিয়ে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। আগামী কয়েক ঘণ্টায় তা আরও উত্তর-উত্তর পূর্বে এগোবে।

তার পর ধীরে ধীরে নিম্নচাপ শক্তি হারাবে। শক্তি হারিয়ে তা সাধারণ নিম্নচাপে পরিণত হবে।