গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata এগোচ্ছে নিম্নচাপ, বিকেলেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে

    এগোচ্ছে নিম্নচাপ, বিকেলেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আগেই। আপাতত তা সুস্পষ্ট আকারে অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর।
    ধীরে ধীরে এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে। এগিয়ে আসবে উপকূলের দিকে। বৃহস্পতিবার বিকেলেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে।বৃহস্পতিবার সকালে সাগরে আরও সুস্পষ্ট আকার নিয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তা অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। দিঘা থেকে নিম্নচাপ এখনও ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব ২১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম।আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপ উত্তর দিকে এগোবে। পরিণত হবে গভীর নিম্নচাপে।
    সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা নিম্নচাপের। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।