দীপান্বিতা পুজো, শুভেচ্ছায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল 

0
136
sesh muhurte delhi gelen na mamata
sesh muhurte delhi gelen na mamata
আলোর উৎসব কালীপুজো-দীপাবলিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যবাসীকে কালীপুজো-দীপাবলিতে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সকাল থেকে শক্তির আরাধনা উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন পীঠ, মন্দিরে কালী আরাধনা হয়েছে।বেলুড়-দক্ষিণেশ্বর-আদ্যাপীঠ থেকে তারাপীঠ-কঙ্কালীতলা প্রভতি জায়গায় সকাল থেকেই পুজোর উপকরণ যোগাড়যন্ত্রের কাজ শুরু হয়েছে। ভক্ত সমাগমও হয়েছে দেদার। ঠনঠনিয়া, ফিরিঙ্গি, করুণাময়ী প্রভতি কালীমন্দিরে মানুষজন পুজো দিয়েছেন। মন্দিরে সমবেত মানুষজন সকাল থেকেই ভক্তি ভরে শক্তির দেবীর উদ্দেশে পুজো নিবেদন করেছেন। কালীপুজো উপলক্ষ্যে তারাপীঠ-আদ্যাপীঠ-কঙ্কালীতলায় বিশেষ পুজো ও ভোগের আয়োজন করা হয়েছে।
এদিকে, শব্দবাজিযাতে পোড়ানো না হয সে জন্য কড়া নজরদারি চালিয়েছে পুলিশ। উপদ্রব-দৌরাত্ম্য ঠেকাতে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন পাশাপাশি মোবাইল চেকিংয়েও ব্যবস্থা রাখা হয়েছে।
ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া