ডিপফেক কনটেন্ট,অনুমতি নিতে হবে

0
99
ছবি সৌজন্যে : এক্স

ডিপফেক প্রযুক্তিতে কারও মুখচ্ছবি ব্যবহার করে ছবি বা ভিডিও বানালে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে।

শুধু তা-ই নয়, অপব্যবহার রুখতে গড়া প্রয়োজন টাস্ক ফোর্সও। এই মর্মে নতুন বিল পেশ হয়েছে লোকসভায়। প্রাইভেট মেম্বার’স বিল হিসাবে এই বিল পেশ করেছেন শিব সেনার সাংসদ শ্রীকান্ত শিন্ডে। তিনি বলেছেন, ডিপফেক প্রযুক্তির কারণে অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন। এটা রোখা প্রয়োজন। কী ভাবে তা সম্ভব, বিলে সে সবই বলা আছে।বিলে বলা আছে, কারও মুখ ব্যবহার করে ডিপফেক কনটেন্ট বানালে,সেই ব্যক্তির অনুমতি অবশ্যই নিতে হবে। নইলে কড়া পদক্ষেপ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে।যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কোনও কনটেন্ট বানান, তাতেও কড়া পদক্ষেপ।পাশাপাশিই, নজরদারির জন্য একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা, নির্বাচন এবং গোপনীয়তার অধিকারকে কী ভাবে প্রভাবিত করতে পারে ডিপফেক, সে বিষয়ে তদন্ত করবে টাস্ক ফোর্স। পাশাপাশি, ডিপফেক কনটেন্ট চিহ্নিত করতে উপযুক্ত প্রযুক্তিরও খোঁজ চালাবে তারা।

উল্লেখ্য,ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সমাজের সর্ব স্তরেই। এই প্রযুক্তিতে কৃত্রিম মেধার সাহায্যে বদলে দেওয়া হচ্ছে কারও শরীর, তো কারও মুখ। এক জনের শরীরে অন্যের মুখ বসিয়ে তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিয়ো। যা অধিকাংশ ক্ষেত্রেই ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা। এই প্রযুক্তিরই শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রীরা।