!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home Entertainment কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

    কেমন আছেন অভিনেত্রী দীপিকা কক্কর?

    0
    296
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    অভিনেত্রী দীপিকা কক্কর লিভারে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। স্টেজ টু লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন,কাহা হাম কাহা তুম অভিনেত্রী।সম্প্রতি প্রায় ১৪ ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার হয়েছে তার। দীপিকার অস্ত্রোপচারের খবরে উদ্বেগ জানিয়েছেন তার অনেক ফলোয়ার।

    অস্ত্রোপচারের পর অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তার স্বামী শোয়েব ইব্রাহিম।ব্লগে শোয়েব জানিয়েছেন,ধীরে ধীরে দীপিকার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেছেন,ঈদের মধ্যেই দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছে।এটা খুশির খবর। তিনদিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সার্জারির পর তার স্বাস্থ্য ভালোর দিকে এগোচ্ছে। পরে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাকে কেবিনে দেওয়ার।তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। প্রায় ১৪ ঘণ্টা ধরে দীপিকার অপারেশন হয়েছে।এদিকে,দীপিকার অস্ত্রোপচার নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব জানান, তিনি ও পরিবারের সকলে ভীষণ চিন্তিত ছিলেন। শোয়েব বলেছেন, চিকিৎসকরা জানিয়েছিল সার্জারি করতে অনেকটা সময় লাগবে।তাকে হাসপাতালে ভর্তি করা হয় সকালে।শোয়েব আরো বলেছেন, অস্ত্রোপচারে চিকিৎসকরা দীপিকার গলব্লাডারে স্টোন দেখতে পান।ফলে তারা সেটাও বের করেন।

    লিভারের একটা ছোট অংশ কাটতে হয়েছে কারণ সেখানে ক্যানসার ধরা পড়েছে।চিকিৎসকরা জানিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টা ঠিক হয়ে যাবে। চিন্তার বিষয় নেই। তবে দীপিকা বাড়ি ফিরলে তাঁর আরও বেশি খেয়াল রাখতে হবে।