অস্কারের সমালোচনায় দীপিকা

0
153
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দীপিকা পাড়ুকোন বলিউডের গণ্ডি পেরিয়ে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে মেলে ধরেছেন। পৌঁছেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মঞ্চেও।

তাঁর অভিনীত গান নিয়ে বাহবা দিয়েছিল অ্যাকাডেমি। অথচ এ অস্কারেরই সমালোচনা করেছেন অভিনেত্রী।তাঁর মতে,বহুবার ভারতীয় ছবিকে বঞ্চিত করা হয়েছে অস্কারে।দীপিকা বলেছেন, অনেকবার ভারতীয় ছবি অস্কারের যোগ্য ছিল,কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে।কখনো সিনেমা কখনো মেধা, ভারতকে বারবার বঞ্চিত করা হয়েছে।২০২৩ সালে তেলুগু ছবি আরআরআর-এর গান নাটু নাটু সেরা মৌলিক গানের অস্কার জিতেছিল।সেই আসরে অস্কার প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন দীপিকাও।ভারতীয় গানের অস্কার জয়ের ওই মুহূর্তটি ভীষণ আপন ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকার ভাষ্য,যখন আরআরআর-এর গানের নাম ঘোষণা করা হয়েছিল, তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।যদিও ছবিটির সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই,তবু এ প্রাপ্তি বিশাল।মনে হয়েছিল, তাঁরই ব্যক্তিগত অর্জন।এদিকে,একটি ভিডিও আলাপচারিতায় দীপিকার কাছে অস্কার নিয়ে জানতে চাওয়া হয়। সেখানেই তিনি কথাগুলো বলেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, এবারের অস্কারে সেরা অভিনেতা হিসেবে অড্রিয়েন ব্রডি পুরস্কৃত হওয়ায় তিনি আনন্দিত।

দীপিকার ওই ভিডিওতে অল উই ইমাজিন অ্যাজ লাইট, লাপাতা লেডিস, তুম্বাড়, দ্য লাঞ্চবক্স’সহ বিভিন্ন ছবির ফুটেজ ব্যবহার করা হয়েছে। এসব ছবি সমালোচক মহলে প্রশংসিত হলেও অস্কারে মনোনয়ন পায়নি।