
বেশ অনেক দিন ধরেই কাজের সময় নিয়ে দীপিকা পাডুকোনের মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত। ৮ ঘণ্টার বেশি শুটিং নয়, বি টাউনের মাস্তানি গার্লের এই দাবি ঘিরে কেউ কেউ তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ শুটিংয়ের সময় বেঁধে ফেলার ঘোর বিরোধী।
যা নিয়ে আলোচনা থেমে নেই।ইতিমধ্যেই নতুন খবর, অভিনয়ের বাইরে এবার প্রযোজনায় মন দিচ্ছেন দীপিকা।দ্য ইন্টার্ন সিনেমার রিমেক নির্মিত হতে যাচ্ছে, যা প্রযোজনা করবেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদসংস্থা।এতেই প্রশ্ন উঠছে, তবে কি অভিনয়কে এখন বিদায়ই জানাচ্ছেন দীপিকা? তার ক্যারিয়ারের কথা ভেবে এখনই মনখারাপ ফ্যান ফলোয়ারদের।
এদিকে অ্যাটলি কুমারের বিগ বাজেটের আসন্ন সিনেমায় দেখা যাবে দীপিকাকে।এখানে তার সঙ্গে জুটি বাঁধবেন আল্লু অর্জুন।
