রণবীরের সাফল্যে দীপিকার নীরবতা 

0
75
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

রণবীর সিংয়ের নতুন ছবি ধুরন্ধর দ্য রিভেঞ্জ বক্স অফিসে ঝড় তুলেছে।প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে একটি অপ্রত্যাশিত বিষয়,দীপিকা পাডুকোনের নীরবতা।

স্বামীর এমন বিশাল সাফল্যে দীপিকা কেন কোনো ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি শেয়ার করেন নি, এমনকি রণবীরের পোস্টে একটা লাইক পর্যন্ত দেন নি,এই নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং।সোশ্যাল মিডিয়ার একাংশ ও অনলাইন সম্পর্ক বিশেষজ্ঞরা দাবি করছেন, এই নীরবতা আসলে বিপদের সংকেত।তাদের মতে, তারকা দম্পতির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রণবীরের অভিনয় যখন এসএস রাজামৌলির মতো নির্মাতারাও প্রশংসা করছেন, তখন দীপিকার প্রিমিয়ারে না যাওয়া বা পোস্ট না করাটাকেই অনেকে উদাসীনতা হিসেবে দেখছেন।এদিকে দীপিকার ফ্যানদের মতে, ভালোবাসা মানেই পাবলিক পোস্ট করা নয়। উল্লেখ্য,এর আগেও দীপিকা রণবীরের বিভিন্ন কাজে,যেমন এইট্টি থ্রি বা, রকি অউর রানি পাশে থেকেছেন। ২০১৮ সালে বিয়ের পর থেকেই তিনি রণবীরের চড়াই-উতরাইয়ের সঙ্গী। ইন্ডাস্ট্রি যখন রণবীরকে পুরোপুরি গ্রহণ করেনি, দীপিকা তখনও তার সবচেয়ে বড় শক্তি ছিলেন।মজার বিষয় হলো, রণবীর সিং যখন দীপিকার কোনো প্রজেক্ট নিয়ে পোস্ট করেন না, তখন তাকে নিয়ে তেমন সমালোচনা হয় না।কিন্তু দীপিকার ক্ষেত্রে নিয়মটা যেন আলাদা।

দীপিকা বরাবরই মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সোচ্চার। অথচ আজ সেই গোপনীয়তা বজায় রাখতেই তাকে ডিজিটাল কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।