ইউনূসকে রাজধর্ম পালনের বার্তা নোবেল জয়ী কৈলাসের 

0
211
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে নোবেল শান্তি পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসকে রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন আরেক নোবেল জয়ী কৈলাস সত্যার্থী। 
মানবাধিকার দিবসে নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে প্রায় ৪০ বছর কাজ করেছেন তিনি, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। কিন্তু বর্তমানে আর সেই পরিস্থিতি নেই। যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তাতে মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বাংলাদেশে যেন মানবাধিকারকে বন্দি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।শান্তিতে নোবেল জয়ীর আমলেই অশান্ত দেশ। আর এই প্রেক্ষাপটেই সম্প্রতি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার নিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
প্রাক্তন বিচারপতি বলেছেন, যেভাবে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে, তাতে নোবেল কমিটির এই মুহূর্তে মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।