গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Technology জিনের আচরণ বুঝতে ডিপমাইন্ডের নতুন টুল

    জিনের আচরণ বুঝতে ডিপমাইন্ডের নতুন টুল

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স

    ডিএনএ বিশ্লেষণ করে বংশগত রোগের ঝুঁকি আগেভাগে শনাক্তে সহায়তা করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই টুল চালু করেছে গুগল ডিপমাইন্ড। টুলটির নাম আলফাজিনোম।

    গবেষকদের আশা, এটি জিনগত পরিবর্তন থেকে কীভাবে রোগ তৈরি হয় তা দ্রুত বুঝতে সাহায্য করবে। একইসঙ্গে নতুন চিকিৎসা উদ্ভাবনে ভূমিকা রাখবে।ডিপমাইন্ড জানিয়েছে, আলফাজিনোম একবারে ডিএনএ কোডের ১০ লাখ অক্ষর পর্যন্ত বিশ্লেষণ করতে পারে।এটি অনুমান করতে পারে, জিনে কোনো পরিবর্তন বা মিউটেশন হলে জিনের নিয়ন্ত্রণব্যবস্থা কীভাবে বদলে যায়।অর্থাৎ, কোন জিন কখন সক্রিয় হবে, কোন কোষে কাজ করবে এবং কতটা শক্তিশালীভাবে কাজ করবে,এসব বিষয়ও এটি পূর্বাভাস দিতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, অনেক বংশগত রোগ যেমন হৃদরোগ, অটোইমিউন রোগ, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা এবং বিভিন্ন ক্যানসার,এসবের পেছনে অনেক সময় প্রোটিন তৈরির জিন বদল নয়, বরং জিনের নিয়ন্ত্রণ অংশের পরিবর্তন বড় ভূমিকা রাখে। কিন্তু ঠিক কোন পরিবর্তন রোগের জন্য দায়ী—তা খুঁজে বের করা গবেষকদের জন্য কঠিন ছিল।

    এই টুলের লক্ষ্য হলো জিনোম কীভাবে কাজ করে তা ভালোভাবে বোঝা এবং জীবন নিয়ন্ত্রণকারী জৈব কোড নিয়ে গবেষণা দ্রুত করা।তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বড় অগ্রগতি হলেও,এআইয়ের পূর্বাভাস পুরোপুরি পরীক্ষাগারের গবেষণার বিকল্প হতে এখনও আরও গবেষণা প্রয়োজন।