অক্ষরেখার জেরে জেলায় জেলায় ঝড়বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণও

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হতে পারে শিলাবৃষ্টিও। বুধবার পর্যন্ত একই অবস্থা বজায় থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গের কয়েক জেলায় আবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, দই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বাগি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। বুধবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সব জেলাতেই রয়েছে সতর্কতা।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কালিম্পং সহ বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২০ তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে।