গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Technology অ্যাপল, গুগল স্টোর থেকে সরতে পারে ডিপসিক

    অ্যাপল, গুগল স্টোর থেকে সরতে পারে ডিপসিক

    0
    185
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    জার্মানির অ্যাপল ও গুগল স্টোর থেকে সরানো হতে পারে ডিপসিককে। চীনা এআই অ্যাপ দেশটির তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছেন জার্মানির একজন তথ্য সুরক্ষা কর্মকর্তা। ডিপসিকের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়টি আইফোনের নির্মাতা কোম্পানি অ্যাপল ও মার্কিন সার্চ জায়ান্ট গুগলকে জানিয়েছেন ওই নিয়ন্ত্রক কর্তা।

    তার দাবি, অ্যাপটি অবৈধভাবে ইউজারদের তথ্য চীনে পাঠাচ্ছে।বার্লিনের তথ্য সুরক্ষা ও তথ্যের স্বাধীনতা বিষয়ক কমিশনার মেইকে কাম্প অ্যাপল ও গুগলকে বলেছেন,ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-এর আইন অনুসারে, ইউজারর তথ্য সুরক্ষার বিষয়ে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি ডিপসিক। উল্লেখ্য চীনের বিভিন্ন কোম্পানির নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিগত তথ্যের ওপর ব্যাপক প্রবেশাধিকার রয়েছে চীনা কর্তৃপক্ষের।

    ডিপসিকের মাধ্যমে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যে সহজেই প্রবেশ করতে পারে চীন।এ ধরনের অ্যাপ ইউরোপের তথ্য সুরক্ষা আইনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে কাম্প বলেছেন, এখন অ্যাপল ও গুগলকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং প্রয়োজনে ডিপসিককে তাদের অ্যাপ স্টোর থেকে সরাবে কি না সে সিদ্ধান্তও নিতে হবে তাদের।