সরকারি ডিভাইসে ডিপসিক নিষিদ্ধ অস্ট্রেলিয়া

0
192
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সরকারি ডিভাইস থেকে ডিপসিক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।

সরকার এক বিবৃতিতে বলেছে, ডিপসিক প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন ও ওয়েব পরিষেবার ব্যবহার বা ইনস্টলেশন বন্ধ করতে এবং অস্ট্রেলিয়ার সব সরকারি সিস্টেম ও ডিভাইস থেকে ডিপসিক প্রোডাক্ট সরিয়ে ফেলতে অস্ট্রেলিয়ার সব সরকারি সংস্থার জন্য বাধ্যতামূলক এক নির্দেশ জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন,সরকারি প্রযুক্তির জন্য মেনে না নেওয়ার মতো ঝুঁকি তৈরি করেছে ডিপসিক এবং অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এর ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।তবে অসরকারি নাগরিকদের বিভিন্ন ডিভাইসে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

গত মাসে ডিপসিকের শেষ এআই মডেল চালু করে স্টার্টআপটি। গোটা বিশ্বে প্রযুক্তিক্ষেত্রের শেয়ারে ধস নামিয়েছে ডিপসিক-এর সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।