
তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলের বেতন আটকে দিয়েছে দিল্লি হাইকোর্ট। জরিমানা না দেওয়া পর্যন্ত সাকতে গোখলের বেতন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর দায়ের করা মানহানির মামলার শুনানিতে এমনটাই রায় দিয়েছে আদালত। বিচারপতি মনমীত প্রীতম সিংহ অরোরা জানিয়েছেন, গোখলেকে পূর্বে রাষ্ট্রসংঘের প্রাক্তন সহকারী মহাসচিব লক্ষ্মী পুরীর কাছে ক্ষমা চাইতে এবং ক্ষতিপূরণ হিসাবে ৫০ লক্ষ টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালে তাঁর সনাম নষ্টের অভিযোগে সাকেতের বিরুদ্ধে ক্ষমা চাওয়া এবং ৫০ লক্ষ টাকা প্রদানের বিষয়ে মামলা করেছিলেন লক্ষী।
আদালত এর আগেও তাকে এই নির্দেশ দিয়েছিল। সেই কারণে এবারের শুনানিতে গোখলের বেতন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।








