
অপারেশন সিঁদুরের প্রশংসা করে এবার ভারতীয় সেনাকে দক্ষ সার্জেন-র সঙ্গে তুলনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
লখনউয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দক্ষ সার্জেনের মতো ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গিঘাঁটির শিকড়ে আঘাত করেছে। একজন সার্জেন তাঁর অস্ত্রোপচারের সরঞ্জাম শুধুমাত্র রোগের জায়গায় ব্যবহার করেন। একইরকমভাবে সতর্কতার সঙ্গে ভারতীয় সেনা সন্ত্রাসবাদের শিকড়ে শুধুমাত্র আঘাত হেনেছে। চিকিৎসক ও জওয়ানদের নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দু’জনেরই কঠোর প্রশিক্ষণ দরকার হয়।
জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত, কঠোর সিদ্ধান্ত নিতে হয়। কোভিড-১৯’র সময় চিকিৎসকদের যে একাগ্রতা দেখা গিয়েছে, অপারেশন সিঁদুরের সময় তা সেনার মধ্যে দেখা গিয়েছে।






