গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International প্রতিরক্ষা দফতরের নতুন পরিচয় যুদ্ধ দফতর: ট্রাম্প

    প্রতিরক্ষা দফতরের নতুন পরিচয় যুদ্ধ দফতর: ট্রাম্প

    0
    68
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার থেকে আমেরিকার প্রতিরক্ষা দফতরকে, যুদ্ধ দফতর হিসাবে নামাঙ্কিত করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করতে চলেছেন বলে খবর। বৃহস্পতিবার হোয়াইট হাউস এক আনুষ্ঠানিক ঘোষণায় এই বিষয়টি নিশ্চিত করেছে।
    এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার বলেন, প্রতিরক্ষা দফতরকে যুদ্ধ দফতর হিসাবে তুলে ধরলে সরকারের ওই বিভাগ আরও শক্তিশালী ভাবমূর্তি অর্জন করবে। তবে দপ্তরটির নাম আইনগতভাবে প্রতিরক্ষা দফতরই থাকছে। আইন না বদলে দপ্তরের নাম বদলানো সম্ভব নয়। হোয়াইট হাউসের নথিতে সেভাবেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। নথিতে উল্লেখ, নতুন এই নাম দফতরটির সদা প্রস্তুত থাকা ও দৃঢ় অঙ্গীকারের বিষয়ে আরও কঠোর বার্তা দেবে।
    সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার নতুন নাম দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। ২৫ অগাস্ট প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যখন প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে আমেরিকা, তখন যুদ্ধ দফতর নামেই সেটি পরিচিত ছিল। ওই দুই যুদ্ধে আমেরিকা সব ধরনের বিজয় অর্জন করেছিল।