গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রতিরক্ষামন্ত্রী-সেনা সর্বাধিনায়কের বৈঠক

    প্রতিরক্ষামন্ত্রী-সেনা সর্বাধিনায়কের বৈঠক

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স
    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে রবিবার জরুরি বৈঠক করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। সূত্রের খবর, দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশি শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সামরিক শাখার তিন বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন তিনি।
    আকাশপথ ও নৌপথে নাকি স্থলপথে প্রত্যাঘাত করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর। উল্লেখ্য, পহেলগাঁওকাণ্ডের বদলা দিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদের দেশ ও রাজধানী না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।