প্রতিরক্ষা জোরদার করতে রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রী

0
150
ছবি সৌজন্যে : এক্স
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে রাশিয়া সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত রাশিয়ার কাছে যে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছে, তা নিয়ে রাশিয়ায় কথা বলবেন তিনি।
জানা গিয়েছে, রবিবার রাশিয়া সফরে গিয়ে মস্কোতে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন তিনি। মঙ্গলবার ডিসেম্বর রাজনাথ সিং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে দেখা করবেন রাজনাথ সিং। সূত্রের খবর, ইউক্রেনের সেনাবাহিনী বেশ কয়েকটি এস-৪০০ সিস্টেম ধ্বংস করেছে। এই কারণে অস্ত্র সরবরাহের বিষয়টি রাশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে ইউক্রেন আমি আমেরিকান ও ব্রিটিশ মিসাইলের সাহায্যে শত শত রাশিয়ান ট্যাংক ধ্বংস করেছে। তারমধ্যে টি-৯০ ট্যাঙ্কও রয়েছে। এরফলে চরম সমস্যায় ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই রাশিয়া সফরের সময় প্রেসিডেন্টের কাছে এই সমস্যাটি উত্থাপন করেছিলেন। তবে সমস্যার সমাধান হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই অস্ত্র সরবরাহ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। সেই নিয়ে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী।