গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National বাতিল হতে পারে প্রতিরক্ষামন্ত্রীর রাশিয়া সফর

    বাতিল হতে পারে প্রতিরক্ষামন্ত্রীর রাশিয়া সফর

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফর বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে সরকারিভাবে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
    তবে সূত্রে খবর, সীমান্তে উত্তেজনা পরিস্থিতি থাকায় রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পরিবর্তে তাঁর দফতরের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ ওই অনষ্ঠানে যোগ দিতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০ তম বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৯ মে কুচকাওয়াজের আয়োজন করেছে রাশিয়া।
    আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে পহেলগাঁও কাণ্ডের জেরে সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীর পরিবর্তে প্রতিরক্ষামন্ত্রী যাবেন বলে ঠিক ছিল। শেষ মুহূর্তে সেই সূচিতেও বদল আনা হচ্ছে বলে খবর।