গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বাল্যবিবাহ প্রতিরোধ আইনে খামতি : কোর্ট 

    বাল্যবিবাহ প্রতিরোধ আইনে খামতি : কোর্ট 

    0
    152
    বাল্যবিবাহ প্রতিরোধ আইনে বেশ কিছু খামতি রয়েছে। এমনটাই জানিয়ে খামতিগুলি দূর করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
    শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলেছে, অপ্রাপ্তবয়স্কদের পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার ইচ্ছা আইনের পথে অন্তরায় হতে পারে না। বাল্যবিবাহ প্রতিরোধ আইনের পথ রোধ করতে পারে না ব্যক্তি অধিকারের আইন।পাশাপাশি ২০০৬ সালের বাল্যবিবাহ প্রতিরোধ আইনের মূল ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই বাল্যবিবাহ প্রতিরোধ এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে অপরাধীর শাস্তি শেষ পন্থা হিসাবে অবলম্বন করতে হবে।
    ১৯২৯ সালের বাল্যবিবাহ প্রতিরোধ আইনটির নানা ধারা ২০০৬ সালে সংশোধন করা হলেও এখনও কিছু ফাঁক রয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সেই ফাঁকগুলি মেরামতের পাশাপাশি আইন প্রযুক্তকারীদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেছে শীর্ষ আদালত।
    ছবি  সৌজন্যে : এক্স