গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রেশন কাণ্ডে জামিন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুরের

    রেশন কাণ্ডে জামিন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুরের

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জ্যোতিপ্রিয় মল্লিকের পর রেশন দুর্নীতি মামলায় এ বার জামিন পেয়েছেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান। বুধবার ব্যাঙ্কশাল কোর্ট আনিসুরের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।

    সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। যদিও জামিনের কিছু শর্ত দিয়েছেন তিনি। আনিসুরকে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে। তদন্তকারী অফিসার যখন তদন্তের খাতিরে তাঁকে ডাকবেন, তখন যেতে হবে। নিজের মোবাইল নম্বর আইও’কে জানাতে হবে। অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না আনিসুর। এই মামলার কোনও তথ্যপ্রমাণ নষ্ট করা চলবে না। আনিসুর কোনও অপরাধ করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।

    পাশাপাশি, এই মামলার পরের শুনানিগুলিতে হাজিরা দিতে হবে দেগঙ্গার তৃণমূল নেতাকে।গত বছর অগাস্টে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন আনিসুর এবং তাঁর ভাই মুকুল রহমান ওরফে আলিফ নুর।