গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জনগণনায় দেরি, রেশন বিহীন ১৪ কোটি, তোপ সোনিয়ার

    জনগণনায় দেরি, রেশন বিহীন ১৪ কোটি, তোপ সোনিয়ার

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    ইচ্ছাকৃতভাবে জনগণনায় দেরি করছে কেন্দ্রের বিজেপি সরকার। যার জেরে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ১৪ কোটি জনতা। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যসভার  কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী।
    খাদ্য সুরক্ষা বিশেষাধিকার নয়, মৌলিক অধিকার, সরকারকে সে কথা স্মরণ করিয়ে দ্রুত জনগণনার দাবি তুলে সনিয়া বলেছেন, শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। নিয়ম অনুযায়ী, জনগণনা হওয়ার কথা ২০২১ সালে। তবে ২০২৫ সালেও সে পথে হাঁটেনি বিজেপি সরকার। এদিকে ২০১১ সালের জনগণনা অনুযায়ী রেশন দেওয়া হচ্ছে প্রাপকদের। যার ফলে গত ১৫ বছরে দেশের জনসংখ্যা ১২১ কোটি থেকে ১৪০ কোটি ছুঁয়ে ফেললেও যোগ্যরা রেশন পাচ্ছেন না।
    বঞ্চিত হচ্ছেন প্রায় ১৪ কোটি মানুষ। এ প্রসঙ্গেই সনিয়া গান্ধী বলেছেন, দেশের খাদ্য সুরক্ষাকে আইনের আওতায় এনেছিল ইউপিএ সরকার। যার উদ্দেশ্য ছিল ১৪০ কোটির ভারতে কোনও মানুষ যেন অভুক্ত না থাকেন।