
তেজস যুদ্ধবিমান সরবরাহতে হ্যালের গড়িমসির বিরুদ্ধে বায়ুসেনা প্রধানের অভিযোগের পরই ৫ সদস্যের তদন্ত কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার। দেশের বায়ুসেনায় ফাইটার স্কোয়াড্রেন ফাঁকা। সেই শূন্যস্থান ভরাট করতে ২০১০ সালে ৪০টি তেজস মার্ক-১ সিরিজের যুদ্ধবিমান সরবরাহের বরাত দিয়েছিল বায়ুসেনা। যার মধ্যে ৩৬টি সরবরাহ করা হলেও এখনও ৪টি বাকি।
পরে ২০২১ সালে ৮৩টি এলসিএ, এমকে-১এ যুদ্ধবিমানের জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সেই বিমান সরবরাহ হয়নি। এই ঘটনায় প্রকাশ্যে হ্যাল-এর দিকে তুলেছিলেন বায়ুসেনা প্রধান এ পি সিং বলেছেন, এই মুহূর্তে হ্যালের উপর বিন্দুমাত্র ভরসা নেই।
বিষয়টা অত্যন্ত দুঃখজনক হলেও এটাই সত্য। পালটা হ্যালের তরফে জানানো হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে নানা নিষেধাজ্ঞার জেরে বহু বাধার মুখে পড়তে হচ্ছে। ফলে এই বিলম্বের আলস্য বলে দাগিয়ে দেওয়া যায় না। দুই তরফের এই বাকযুদ্ধের মাঝেই এবার মাঠে নামল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। চিটাগং
