ডেলসিই প্রেসিডেন্ট, হুঁশিয়ারি ট্রাম্প-র, বিক্ষোভ আমেরিকায়

0
112
ছবি সৌজন্যে : এক্স
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে তাঁকে নিউ ইয়র্কের ব্রুকলিনে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে মাদুরোকে বন্দি করে রাখা হবে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আপাতত ভেনেজ়ুয়েলার শাসন চালাবে আমেরিকা। যদিও, ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এদিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করেছে সে দেশের আদালত।
ক্ষমতা পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ডেলসি। অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছেন। ডেলসি জানিয়েছেন, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে তাঁরা প্রস্তুত। তাঁর কথায়, ভেনেজুয়েলা কখনও কারও দাসত্ব করবে না। কোনও সাম্রাজ্যের উপনিবেশ আর হবে না।