গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ২ বছর পর মাঠে, ডেলে আলীকে লাল কার্ড

    ২ বছর পর মাঠে, ডেলে আলীকে লাল কার্ড

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘ ২ বছরের বেশি সময় পর মাঠে নেমে যে লাল কার্ড দেখেছেন ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার ডেলে আলি। এসি মিলানের বিপক্ষে মাঠে ফেরেন ডেলে আলী।বদলি নেমে কোমোর হয়ে মাত্র ১০ মিনিট খেলতে পেরেছেন তিনি। ইতালিয়ান ক্লাবের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে বড় ভুল করে বসেন তিনি।৯০ মিনিটের সময় পেছন থেকে প্রতিপক্ষের মিডফিল্ডার রুবেন লোফটাস-চেকের গোড়ালিতে আঘাত করেন তিনি। 

    শুরুতে রেফারি হলুড কার্ড দেখালেও পরে ভিএআরে লাল কার্ডে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী মিডফিল্ডার।ডেলে আলীর লাল কার্ডের সময় ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল কোমো। পরে তার এমন দুঃসংবাদে ম্যাচে ফেরার আশাও শেষ হয়ে যায়। উল্লেখ্য শেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আতাস্পোরের বিপক্ষে বেসিকতাসের হয়ে খেলেন তিনি।দেড় বছরের চুক্তিতে কোমোয় যোগ দেন ডেলে আলী।

    অভিষেক ম্যাচ রাঙাতে নেমে লাল কার্ড দেখলেন। লাল কার্ড দেখলেও মাঠে ফিরতে পেরে খুশি হয়েছেন ডেলে আলি। টটেনহামের প্রাক্তন মিডফিল্ডার নিজের সোশ্যাল মিডিয়া ইস্টাগ্রামে বলেছেন, কোনো না কোনোভাবে ২ বছরেরও বেশি সময় পর মাঠে ফেরার ঘোষণাটা করতে চেয়েছিলেন। এটি একটা লক্ষ্য নিয়ে হতে পারত।