
দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মৃত ৪ জনের দেহ ফিরতেই শোকের আবহ মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী জোড়তলায়।
সোমবার সকালে চারজনের মরদেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে ভিড় জমে গঙ্গাধারী জোড়তলায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশিস সরকার ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষও ভিড় করেন এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকতে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কাজের জন্য দিল্লি যান তারা। সেখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শনিবার সকালে হঠাৎ ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোড়তলা গ্রামের বাসিন্দা রবিউল সেখ, রুবিনা বিবি, হাসিনা খাতুন ও রুকসানা খাতুন।
