গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পবন খেরার বাড়িতে দিল্লি-অসম পুলিশের তল্লাশি

    পবন খেরার বাড়িতে দিল্লি-অসম পুলিশের তল্লাশি

    0
    20
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    কংগ্রেস নেতা তথা দলের মিডিয়া সেলের চেয়ারম্যান পবন খেরার বাড়িতে মঙ্গলবার সকালে হানা দিয়েছে দিল্লি এবং অসম পুলিশের একটি দল।
    জানা যাচ্ছে, পবন খেরার দিল্লির বাড়িতে এখন তল্লাশি চলছে। তবে পবন খেরা এখন তাঁর নিজামউদ্দিন পূর্বের সেই বাসভবনে নেই। তিনি শহরের বাইরে রয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর তিনটি দেশের পাসপোর্ট এবং বিদেশে প্রচুর সম্পত্তি রয়েছে বলে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন পবন খেরা।
    তার প্রেক্ষিতেই কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই সূত্রেই দিল্লি এবং অসম পুলিশ পবনের বাড়ি তল্লাশি করছে বলে খবর।