গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস দিল্লির

    ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস দিল্লির

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। আর তার ফলে বহু বিদেশি নাগরিক আটকে পড়েছেন ভারতে।
    তাঁদের উদ্বিগ্ন না-হওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার কারণে ভারতে থাকা বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি বা আপাতত তাঁদের ভারতের থাকার বিষয়টি নিশ্চিত করতে সবরকম সহায়তা করতে প্রস্তুত।
    বিদেশি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাঁদের নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে যোগাযোগ করেন! সেখানেই মিলবে যাবতীয় সাহায্য। ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইজরায়েলের আকাশসীমাও।