
দিল্লি বিস্ফোরণকাণ্ডে এবার জম্মু ও কাশ্মীরের এক সরকারি মেডিক্যাল কলেজ থেকে আটক হরিয়ানার এক মহিলা চিকিৎসক। অনন্তনাগের মালাকনাগ অঞ্চল থেকে প্রিয়াঙ্কা শর্মা নামের ওই মহিলাকে আটক করা হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, সেখানে এক ভাড়াবাড়িতে থাকত ওই চিকিৎসক। সেখান থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ডও পাওয়া গিয়েছে। আরও জানা গিয়েছে, আরেক অভিযুক্ত আদিল গ্রেফতার হওয়ার পরই প্রিয়াঙ্কার নাম সামনে আসে।
অবশেষে আটক করা হয়েছে তাকে। এদিকে হরিয়ানা থেকে একটি দল অনন্তনাগে যাচ্ছে বলেও শোনা গিয়েছে। নাশকতার মূলে থাকা তিন আততায়ী চিকিৎসক উমর, মুজম্মিল ও শাহিনের ২০ লক্ষের মানি ট্রায়াল প্রকাশ্যে এনেছে গোয়েন্দা বিভাগ। রবিবার একটি সূত্র দাবি করেছে, হাওয়ালার মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা পাঠানো হয়েছিল জইশ-ই-মহম্মদের তরফে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সামনে আসছে পাকযোগের তথ্য।
