
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও ১ চিকিৎসককে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা।
সে রাজ্যের করণ সিং নগর এলাকা থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, তার নাম তাজমুল আহমেদ মালিক। শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত। তাজমুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। দিল্লি বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যে একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে।
আগেই গ্রেফতার করা হয়েছে দুই চিকিৎসককে। ধৃতদের জেরা করেই তাজমুলের নাম হাতে এসেছে তদন্তকারীদের?
