গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিহার এক্সপ্রেসে বোমাতঙ্ক, আতঙ্কে যাত্রীরা

    বিহার এক্সপ্রেসে বোমাতঙ্ক, আতঙ্কে যাত্রীরা

    0
    107

    বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন উত্তরপ্রদেশে থামিয়ে তল্লাশি চালিয়েছে বন্ধ স্কোয়াড ও বেল।

    কিন্তু বোমার হদিশ মেলেনি। দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর এসেছিল, ট্রেনে বোমা রাখা আছে বলে হুমকি পেয়েছেন তাঁরা। বোমাতঙ্কের জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কন্ট্রোলরুম থেকে খবর পাওয়ার পরেই ঝুঁকি না নিয়ে গোণ্ডা স্টেশনে ট্রেন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। গোণ্ডার জিআরপি সূত্রে খবর, দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার জিআরপি, আরপিএফ এবং নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে গিয়েছে।

    গোণ্ডা স্টেশনে ট্রেন থামিয়ে বন্ধ স্কোয়াড ডেকে তল্লাশি চালানো হয়েছে। ভুয়ো বোমাতঙ্ক কে বা কারা ছড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

    ছবি  সৌজন্যে : এক্স