গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National দিল্লিতে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি! চলছে উদ্ধারকাজ

    দিল্লিতে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি! চলছে উদ্ধারকাজ

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী।
    শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ভেঙে পড়া ভবনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।সংবাদসংস্থা প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলার দিকে দিল্লির প্রীত বিহার এলাকায় আচমকা একটি বাড়ি ধসে পড়ে।
    খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এলাকায় গিয়ে দেখা যায়, কোনও বসতবাড়ি নয়, বরং জল বোর্ডের পুরনো দফতরের ফল্‌স সিলিং ভেঙে পড়েছে। শুরু হয় উদ্ধারকাজ।