গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National দিল্লি-দেশকে আধুনিক করেছে কেন্দ্র: মোদী

    দিল্লি-দেশকে আধুনিক করেছে কেন্দ্র: মোদী

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি ও দেশকে আধুনিক বানানোর কাজ কেন্দ্রীয় সরকারই করেছে। দিল্লির রোহিনীতে জনসভায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি আরও বলেছেন, দিল্লিতে যেসকল বড় বড় প্রকল্প রয়েছে, সেগুলি কেন্দ্রীয় সরকারের হাতেই রয়েছে। রাজধানীর কোনায় কোনায় পৌঁছে গিয়েছে মেট্রো পরিষেবা। গত ১০ বছরে দিল্লিতে দ্বিগুনের বেশি মেট্রো পরিষেবা বেড়েছে। রাজধানীর যানজট কমাতে ব্যবস্থা নিয়েছে সরকার। পাশাপাশি গরীবদের ঘর বানাবার জন্য খরচ করছে সরকার। তিনি আরও বলেছেন, আগামী ২৫ বছর দিল্লির ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ২৫ বছরে ভারত বিকশিত ভারতে পরিণত হবে। বিজেপির ওপরে দেশের বিশ্বাস রয়েছে। বিজেপি সুশাসন আনবে। মানুষের সমস্যায় সমাধান করবে উত্তর-পূর্ব ও পূর্বভারতে বিজেপি ক্ষমতায় এসেছে।
    তাঁর মুখে উঠে এসেছে হরিয়ানা-মহারাষ্ট্রের কথাও। তিনি আশা করেন দিল্লি বিধানসভাতেও পদ্ম ফুটবে।