গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দিল্লিতে মহিলাদের জন্য বাস না থামালে সাসপেন্ড চালক  

    দিল্লিতে মহিলাদের জন্য বাস না থামালে সাসপেন্ড চালক  

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স
    মহিলা যাত্রীদের দেখেও বাস না থামালে সাসপেন্ড করা হবে চালকদের। এমনই হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা।
    দিল্লির সমস্ত সরকারি বাসের জন্য এই নিয়ম কার্যকর হচ্ছে। দিল্লির কোনও মহিলা এমন পরিস্থিতির সম্মুখীন হলে মোবাইলে ওই বাসের ছবি তুলে রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কথা জানিয়েছেন তিনি। আতিশী মারলেনা আশ্বস্ত করেছেন, এই ধরনের কোনও ঘটনা নজরে আসলে সঙ্গে সঙ্গে বাসের চালক এবং কন্ডাকটরের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।সম্প্রতি দিল্লির বিভিন্ন প্রান্তে মহিলা যাত্রীরা বাসে ওঠার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বাস থামার জন্য নির্ধারিত জায়গায় যদি শুধুমাত্র মহিলাদের অপেক্ষা করতে দেখা যায়, সে ক্ষেত্রে নাকি বাস না থামিয়েই চলে যান চালকেরা। দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের কিছু অভিযোগ সম্প্রতি তাঁরও নজরে এসেছে।সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে মহিলাদের এই ধরনের অসন্তোষ শুরুতেই প্রশমিত করতে উদ্যোগী আম আদমি পার্টির সরকার।
    তাই এই ধরনের ঘটনা বন্ধ করতে এবার বাসচালক এবং কন্ডাক্টরদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মহিলাদের দেখার পরেও বাস না থামানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চালক এবং কন্ডাকটরকে সাসপেন্ড করবে দিল্লি সরকার।