
দিল্লিতে প্রবাসী বাঙালিদের দুর্গাপুজোয় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেজন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য বিজেপি। প্রতি বছরই পুজোর সময় অনুমতি, পুলিশি সমস্যা সহ নানান ঝামেলায় পড়েন পুজো উদ্যোক্তারা।
সম্প্রতি সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন। দিল্লির বিভিন্ন পুজো কমিটি গুলোর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানেই ১২শ ইউনিট বিদ্যুতের বিল মকুবের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুজোর অনুমতির জন্য যাতে বিভিন্ন দফতরে ঘুরতে না হয় সেজন্য জেলাশাসকের দফতরে খোলা হবে সিঙ্গেল উইন্ডো সিস্টেম। সেখানেই অনুমতি মিলবে।
পাশাপাশি মণ্ডপে নিরাপত্তা, বিসর্জনের সুব্যবস্থা করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একইসঙ্গে পুজো মণ্ডপে প্রধানমন্ত্রীর ছবি রাখা নিয়ে তৃণমূল অপপ্রচার চালাচ্ছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন সুকান্ত মজুমদার।
