দিল্লির শিশু হাসপাতালে ফের আগুন, আতঙ্ক 

0
146
Delhi Childrens Hospital fire again panic
Delhi Childrens Hospital fire again panic
দিল্লিতে ফের শিশুদের চক্ষু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার সকালে লাজপত নগরে ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরে পরেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওয় হাসপাতালের মূল ভবন থেকে গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গিয়েছে। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি এস নিউজ।সূত্রের খবর, এদিন সকাল ১১টা নাগাদ ওই হাসপাতালে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আগুন নেভানোর কাজে লাগেন দমকলকর্মীরা। ভিতরে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। কী ভাবে ওই শিশু হাসপাতালে আগুন লাগল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি।উল্লেখ্য, ১০ দিনের মধ্যে দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের এটি দ্বিতীয় ঘটনা ঘটেছে। ২৬ মে দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় সাত সদ্যোজাতের।পরে চিকিৎসা চলাকালীন ছ’জনের মৃত্যু হয়। পরে আরও এক জনের মৃত্যু হয়।