দিল্লিতে একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের

0
108
Congress has decided to fight alone in Delhi
Congress has decided to fight alone in Delhi
বিধানসভা নির্বাচনে দিল্লিতে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এমনটাই জানিয়েছেন দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব।লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধেছিল আম আদমি পার্টি ও কংগ্রেস।
কিন্তু দিল্লির ৭ আসনের মধ্যেও একটিও পায়নি বিরোধীরা।এরপরেই দলের তরফে স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে, আর জোট নয় দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস।দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব বলেছেন, বিধানসভা নির্বাচনে তাঁরা দিল্লিতে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাপক মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের কারণে শ্রমিক, মধ্যবিত্ত, এসসি, এসটি-সহ সংখ্যালঘু শ্রেণী বিজেপি এবং আম আদমি পার্টির উপর বিরক্ত। বর্তমানে দিল্লিতে বিদ্যুৎ ও জলের ব্যাপক সঙ্কট, পানি নিকাশি ব্যবস্থা শিকেয় উঠেছে, বিদ্যুতের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে এই সমস্যাগুলি নিয়ে তাঁরা প্রতিনিয়ত জনগণের কাছে যাচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বুথ স্তরে কংগ্রেসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি তাদের সঙ্গে দেখা করে এলাকার সমস্যা শুনছেন। তাদের পরামর্শও শোনা হচ্ছে।