
প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবৈধভাবে বাস করছে ভারতে,এই তথ্য জানিয়ে ওই অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করতে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন,২০২০ সাল থেকে ওই অভিবাসীদের যাচাই প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছে।এঁদের অনেকেই এদেশে জেল খেটেছেন।কিন্তু পাঁচ বছর কেটে গিয়েছে।
তাই এবার বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, যাতে তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তাঁর কথায় ভারতের কাছে ২ হাজার ৩৬৯ জনের তালিকা রয়েছে। এদের বহিষ্কার করা হবে।পরে তিনি আরও বলেছেন,বিদেশিরা অবৈধভাবে এদেশে বাস করছেন। সেটা বাংলাদেশিই হোন বা অন্য দেশের নাগরিক, আইন মেনেই পদক্ষেপ করা হবে। বহিষ্কার করা হবে তাঁদের। ভারতের কাছে বাংলাদেশিদের যে তালিকা রয়েছে, তাঁদের ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র থেকে ধরা হয়েছে বহু বাংলাদেশিকেই।এই অভিবাসীরা অবৈধ ভাবে এদেশে রয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অনেককে বাংলাদেশে ফেরতও পাঠানো হচ্ছে। উল্লেখ্য গত মাসে ৩০০ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ফেরত পাঠানো হয়েছে ১০৯ জনকে।








