গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রচারে আক্রান্ত কেজরিওয়াল, গাড়িতে আধলা ইট 

    প্রচারে আক্রান্ত কেজরিওয়াল, গাড়িতে আধলা ইট 

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স
    নয়াদিল্লি কেন্দ্রে প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে কেজরিওযালের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছেন।
    এরই মধ্যে তাঁর গাড়িতে এসে পড়ে একটি বিশাল পাথর। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। তবে, আপ কর্মী-সমর্থকদের অনেকেরই দাবি, কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা আশ্রীত গুন্ডারাই এই হামলা চালিয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কালো পতাকা হাতে কিছু লোক কেজরিওয়ালের গাড়ির খুব কাছে পৌঁছে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে যায়।
    এই সময়ই গাড়িতে একটি আঁধলা ইট এসে পড়ে। এই ঘটনা ফের একবার দিল্লি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।